সুবিধা বঞ্চিত শিশু ও অসহায় নারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করল হেব্বি গ্রুপ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধিঃ আজ ২১শে ডিসেম্বর সোমবার হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের নিজস্ব অফিস চান্দা গার্ডেনে প্রতি বছরের ন্যায় এই বছরও মহান বিজয় দিবস উপলক্ষে সমাজের সুবিধা বঞ্চিত শিশু ও অসহায় নারীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের গর্বিত বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এডভোকেট ফারুক ইমরান সভাপতি হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, জনাব খাঁন জাহান আলী খানজা যুগ্ম আহবায়ক নবগঙ্গা রক্ষা পরিষদ ঝিনাইদহ, জনাব হাসিম রেজা রিয়াদ উপদেষ্টা হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, ডাক্তার একেএম আজাদ সভাপতি প্রত্যায় ফাউন্ডেশন ও সন্মানিত উপদেষ্টা হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, মাহমুদ আল হাসান সাগর সহসভাপতি হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, মিরাজ জামান রাজ, প্রকাশক দুরন্ত প্রকাশ ঝিনাইদহ, মালেকা হেনা মায়া এডমিন দুরন্ত ঝিনাইদহ, মামুন হোসাইন সাধারণ কেপি বসু ব্লাড ডোনার ক্লাব ঝিনাইদহ, এছাড়া উক্ত অনুষ্ঠানে হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহান লিমন সহ অনান্য সদস্য গন উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ঝিনাইদহের গর্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাদাৎ হোসেন কে মহান বিজয় দিবস ২০২০ ডিসেম্বর উপলক্ষে হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।
এই প্রথম বারের মতো হেব্বি গ্রুপ ফাউন্ডেশন শীত কম্বল বিতরণের পরিবর্তে শীতের কষ্ট লাঘবের জন্য সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে হুডি সোয়েটার ও অসহায় মহিলাদের কে শীতের জন্য চাদর বিতরণ করে।
হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহান লিমন বলেন, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সমাজের সুবিধা বঞ্চিত শিশু ও অসহায় নারীদের মুখে হাসি ফোটানো কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পারি।




