সিলেট বিভাগ
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ৩জনের মৃত্যু

নিউজ ডেস্ক: ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার মিরনগর নামক স্থানে ট্রাক্টর ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে ৩ মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ৮ টায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, জগদীশপুর থেকে মাধবপুরগামী একটি মোটরসাইকেল মীরনগর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাধবপুর উপজেলার শাহপুর এলাকার রশিদ মিয়ার ছেলে মাসুক মিয়া (২৫), ফরিদ গাজীর ছেলে জাহাঙ্গীর মিয়া (২৬), সুরু মিয়ার ছেলে আর্ব্দুল মান্নান (২৭) নিহত হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।




