সিলেট বিভাগ
সিলেটে গরমে অতিষ্ঠ জনজীবন


নিজস্ব প্রতিবেদক: সকাল থেকে প্রচন্ড গরমে গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। ভ্যাপসা গরমের কারণে নাজেহাল হয়ে পড়েছেন নগরবাসী।
শনিবার সিলেটে সকাল ১০টা থেকে তাপমাত্র বাড়তে থাকে। দুপুর ২টা ৩০ মিনিট সিলেটে তাপমাত্রা ছিলো ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
রোববার আরো গরম বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমতে পরে। তবে আগামীকালও গরম থাকতে পারে বলে জানা যায়।




