অর্থনীতিলিড নিউজ

স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী

এ কে এম কায়সারুল আলম সোহাগ: স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ১ সেপ্টেম্বর ।
দেশ যতই এগিয়ে যাচ্ছে ততই বেড়ে যাচ্ছে মানুষের জীবনযাত্রার মান । আগে মানুষ পণ্য সংগ্রহ করার জন্য কুরিয়ার সার্ভিসগুলোতে ভীড় জমালেও এখন আর লম্বা লাইনে না দাড়িয়ে অফিস বা বাসায় বসে পণ্য বা পার্সেল সংগ্রহ করতে অভ্যস্ত হয়ে পড়েছে অপরদিকে প্রেরক কুরিয়ার সার্ভিসে গিয়ে ঝামেলায় পড়ার কারনে বাসায় বসে থেকেই পণ্য পাঠাতে অভ্যস্ত হয়ে গেছে । এসব অভ্যাসকে বাস্তবে রুপ দিয়েছে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস । কেউ পণ্য বা পার্সেল পাঠাতে চাইলে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ওয়েবসাইটে গিয়ে পিকআপ রিকুয়েস্ট দিলেই ডেলিভারিম্যান তার বাসা বা অফিস থেকে পণ্য বা পার্সেল সংগ্রহ করে তা প্রাপকের ঠিকানা মোতাবেক পৌঁছে দিচ্ছে।
জানাগেছে , স্টেডফাস্ট কুরিয়ারের সিইও কে এম রিদওয়ানুল বারী জিয়ন বিশ্ববিদ্যালয়ের পড়াশুনার পাঠ চুকিয়ে চাকুরী না করে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থেকে স্টেডফাস্ট কুরিয়ার নিয়ে যাত্রা শুরু করেন । স্টেডফাষ্ট কুরিয়ার সার্ভিস বর্তমানে ৫৮টি জেলা সদরে হোম ডেলিভারি করে আসছে । এ কুরিয়ার সার্ভিসে ডেলিভারিম্যানের দায়িত্বে ২৫০ এর উপরে ছাড়াও মোট ৩ শতাধিকের উপরে শিক্ষিত বেকারের কর্মসংস্হান হয়েছে ।
কে এম রিদওয়ানুল বারী জিয়ন জানায় , একটি পার্সেল হলেও আমরা পিকআপ করাই এছাড়া সেপ্টেম্বর মাসের মধ্যে বাংলাদেশের সকল জেলা শহর হোম ডেলিভারির আওতায় আনা হবে। ফলে আরও অনেকের কর্মসংস্থান হবে।

সাকিরা রহমান মীম নামের একজন উদ্যোক্তা জানায়, আমার বিজনেসটা খুব বেশি দিনের না। এক বছরের কিছু বেশি । শুরুতে আমি ২-৩টা ডেলিভারি কোম্পানি ব্যবহার করেছিলাম । কোথাও সন্তুষ্ট হতে পারি নি। মাত্র এক মাসে ২-৩ টা কুরিয়ার পাল্টানোর পর ই-কমার্স গ্রুপ এ স্টেডফাস্টের খোজ পাই । প্রথম প্রথম চার্জ দেখে ভাবতাম “এরা কি এত কম চার্জে ভালো সার্ভিস দিবে?” তখন স্টেটফাস্ট কুরিয়ার সার্ভিসের ৬০ টাকা ডেলিভারি চার্জ ছিলো। কিন্তু আজ পর্যন্ত এরা আমাকে আশাহত করেনি।

উল্লেখ্য, করোনা কালীন সময়ে যখন অনেক কুরিয়ার সার্ভিস তাদের ডেলিভারি বন্ধ রেখেছিলো তখনও স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস তাদের ডেলিভারি করেছে। এ কুরিয়ার সার্ভিস সপ্তাহের সাত দিন ও বছরের ৩৬৫ দিনই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে । ফলে ই-কমার্স সেক্টরকে এগিয়ে নিতে কার্যকরী ভুমিকা পালন করছে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস।

Related Articles

Back to top button