

কে.এম. সুহেল আহমদ, কাতার থেকে: মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩১ আগষ্ট(শুক্রবার) পবিত্র ‘ঈদ- উল- আযহা ‘ উদযাপিত হয়েছে। বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে গুটি কয়েক দেশে ঈদের জামাত হয়নাই বলে জানা গেছে। তবে বিশ্বের একমাত্র ধনী দেশ কাতার এর থেকে সম্পূর্ণ ব্যতিক্রম।

কতিপয় শর্ত সাপেক্ষে কাতারে এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। একদিকে করোনা পরিস্থিতি সামাল দিতে বিশ্বের অন্যান্য দেশগুলো থেকে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। তাই কতিপয় শর্ত সাপেক্ষে কাতারে এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কাতারীসহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহণে উদযাপিত হল কাতারের ঈদ। তবে এ যেন কুলাকুলিবিহীন এক অনন্যরকম প্রবাসের ঈদ।




