

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে আমার বাংলাদেশ ( এবি) পার্টির জেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে।শনিবার দুপুরে জসিম উদ্দিনকে আহবায়ক ও মাহমুদুল হাসানকে সদস্য সচিব করে ২১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।
কমিটির যুগ্ম আহবায়করা হলেন অ্যাডভোকেট ফাত্তাহ কাওসার, শিরতাজ জালালী, রেজাউল করিম শোয়েব, ইসহাক মিয়া ও শান্ত তালুকদার।
সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চলনায় সভায় অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির আহবায়ক এ এফ এম সোলাইমান চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ, সহকারি সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, কেন্দ্রীয় সহকারি সচিব নাজমুল হুদা অপু, সিলেটের সমন্বয়ক ওমর ফারুক, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, আরিফুল হক ইদ্রিস।
স্বাগত বক্তব্য রাখেন জেলা আহবায়ক জসিম উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলার যুগ্ম আহবায়ক এডভোকেট ফাত্তাহ কাওসার, শিরতাজ জালালী।
এর আগে ঢাকা থেকে আগত নেতৃবৃন্দ সুনামগঞ্জ এর বন্যা কবলিত এলাকায় নৌকা যোগে পরিদর্শন করেন। এ সময় এক সভায় এবি পার্টর কেন্দ্রীয় সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দীর্ঘ ৫০ বছরে ও জনগণ তাদের মালিকানা ফিরে পায় নি।




