লিড নিউজসিলেট বিভাগ

কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক আটক

নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারের চারখাইয়ে কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে চারখাই বাজারের জোবায়ের মেডিকেয়ারের চিকিৎসকের চেম্বার ঘেরাও করেছে জনতা। সোমবার (১৫ জুন) বাদ মাগরিব চারখাই বাজারে ঘটানাটি ঘটেছে।

জানা যায়, বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে চিকিৎসক ডা. জোবায়ের আহমদকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার (১৫ জুন) ডা. জোবায়ের এর ব্যক্তিগত চেম্বার জোবায়ের মেডিকেয়ার থেকে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তরভাগ এলাকার এক কিশোরী তার কাছে চিকিৎসা নিতে আসলে জোবায়েরের হেনস্তার শিকার হন। এ ঘটনা ওই কিশোরী চারখাই এলাকার গুলসা গ্রামের এক আত্মীয়কে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে আসেন। এরপর চারখাই বাজারের জনতা জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ করেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে ভিকটিমকে উদ্ধার করে এবং ডা. জোবায়েরকে থানায় নিয়ে আসে। তার বাড়ি কুমিল্লা জেলায়। এর আগেও অপর আরেক নারীর সাথে যৌন হয়রানির কারনে পুলিশ তাকে আটক করে জেলহাজতে প্রেরণ করে।

অভিযুক্ত ডা. জোবায়ের ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবী করেছেন। তবে এমন অভিযোগ পূর্বে আরোও কয়েকবার তার বিরুদ্ধে উঠে।

বিয়ানীবাজার থানার ওসি অবণী শংকর কর জানান, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Back to top button