লিড নিউজসিলেট বিভাগ

সিলেটে আরো ৪০ জনের করোনা শনাক্ত

সিলেটে আরো ৪০ জনের করোনা শনাক্ত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর শুক্রবার আরো ৪০ জনের করোনা রির্পেটি পজেটিভ এসেছে।

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় শুক্রবার (১২ জুন) রাতে জানান আজ মোট ১৮১ জনের করোনা টেষ্ট করা হয়েছে। এর মধ্যে ৪০ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। অর্থাৎ ৪০ জনই করোনা আক্রান্ত। আক্রান্ত ৪০ জনই সিলেট জেলার বাসিন্দা।

এর আগে ১১ জুন ওসমানীর পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর সিলেটের ৪৭ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে।

Related Articles

Back to top button