আন্তর্জাতিকধর্মলিড নিউজ

সৌদি আরবে চাঁদ দেখা যায়নি; রোববার ঈদ

সৌদি আরবে শুক্রবার (২২ মে) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী রোববার (২৪ মে) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।

অর্থাৎ শনিবার (২৩ মে) ৩০তম রমজান পালিত হবে সৌদিতে। কাতারেও শুক্রবার কোথাও ঈদের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শনিবার রোজা রেখে রোববার ঈদ উদযাপন করবেন কাতারবাসী।

কাতার রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে। মালয়েশিয়ার আকাশে আজ কোথাও শাওয়ালের চাঁদ না দেখায় ঈদ আগামী রোববার সেখানে ঈদ হবে। এছাড়া জাপান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াতেও এদিন চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশেও আগামী রোববার ঈদ উদযাপিত হবে।

Related Articles

Back to top button