লিড নিউজসিলেট বিভাগ

সিলেটের শপিংমল, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত

করোনাভাইরাস থেকে সিলেটের মানুষকে বাঁচাতে নগরীর ব্যবসায়ীরা সকল মার্কেট বন্ধ করার ঘোষণা করেছেন। 

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শপিংমল, বিপনীবিতান, দোকানপাট খোলার সিদ্ধান্ত দেয় সরকার।

 

তবে- করোনা পরিস্থিতিতে কতটুকু দোকানপাট খোলা রাখা সঠিক হবে তা নিয়ে ২য় দফায় বৈঠকে বসেন সিলেটের ব্যবসায়ীরা।

 

শুক্রবার নগর ভবনে সিলেটের সকল ব্যবসায়ীরা বৈঠকে বসেন। এসময় সকল ব্যবসায়ীরা শপিংমল, বিপনীবিতান, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

 

 

এদিকে বৃহস্পতিবার (০৭ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় ঈদে সেলুন ও বিউটি পার্লার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক।

Related Articles

Back to top button