লিড নিউজসারাদেশ

রাতে লকডাউন একটি বাড়িতে খাবার পৌছে দিলেন শামীম আহমেদ

ফাহাদ মারুফ: পবিত্র রমজান মাস শুরু হয়েছে। আবার একদিকে চলছে করোনা ভাইরাসের সংক্রমন। মহামারী করোনা প্রতিরোধে এই সংকটময় সময়ে অনেকের বাসা অনেকের এলাকা লকডাউনে রয়েছে।

লকডাউনের কারণে ব্যাকার হয়ে পড়েছেন অনেক ব্যবসায়ী, অনেক শিক্ষক, অনেক তরুণ, আবার অনেক শ্রেণীপেশার মানুষ।

কেউ কারো কাছে চাইতে ও পারছেন না মুখ খোলে। আবার কেউ সাহায্য পাচ্ছেন বিভিন্ন সংগঠন এর মাধ্যমে।

আবার অনেকেই না খেয়ে দিনপান করছেন, পানি খেয়ে রোজা রাখছেন।

এই সংকটে বিভিন্ন অসহায় মানুষের দোয়ারে দোয়ারে নিয়মিত যাচ্ছেন পাগলের বন্ধু ব্যাংকার শামীম আহমেদ।

শনিবার তিনি একজন শিক্ষকের একটা পোস্ট দেখে বের হয়ে পড়েন কিছু মানুষের কাছে খাবার পৌছিয়ে দেওয়ার জন্য।

ফেসুবকে এই রকম একটি পোস্ট দেন পাগলের বন্ধু ব্যাংকার শামীম আহমেদ।

পাঠকদের সুবির্ধাতে উনার ফেসবুক আইডি ও পোস্ট তুলে ধরা হল:

টোলারবাগে “লকডাউন” একটি বাড়িতে খাবার পৌছে দিতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে।

গতকাল রাত ১২ টার দিকে চোখে পড়লো একটা পোষ্ট।মিরপুর টোলারবাগে একজন নারীর সাহায্য প্রয়োজন।পোষ্টটা পড়ে সাথে সাথেই ফোন দিলাম।ঐ প্রান্ত থেকে ধরলেন ৩০-৩৫ বছর বয়সের একজন নারী।মিরপুরে একটা কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক।জানতে চাইলাম কোনো হেল্প লাগবে কিনা।ফোনে জানালেন বাসায় কোনো খাবার নাই।রোজা রাখবেন কি করে?

টোলারবাগের ওনাদের বিল্ডিংটা লকডাউন।তাই খাবারের জন্য বাহিরেও বের হতে পারছেন না।অামি ওনাকে ঐ মুহুর্তে জানিয়ে দিলাম অাজ ওনার কাছে কিছু খাবার সামগ্রী পৌছে দিবো।

অবশেষে (শনিবার) অাজ রাতে যাএাবাড়িতে ১০০ জন অনাহারী মানুষের মাঝে ইফতারী বিতরন করার পর অাদাবরে নিজ বাসায় এসে স্বেচ্ছাসেবক মোজাক্কিরকে নিয়ে অাবার ছুটে গেলাম টোলার বাগে।

পৌছে দিলাম কিছু খাদ্য সামগ্রী।ওনার অনুরোধে ইফতারীর জন্য সাথে কিছু খেজুরও কিনে দিলাম।যেহেতু লকডাউন,তাই সরাসরি দেখা হয়নি।একজন সিকিউরিটি গার্ড খাবারগুলো অামার কাছ থেকে বুঝে নিলেন।তারপর ফোনে বিদায় নিয়ে বাসায় চলে অাসলাম।এই কাজটা করতে পারাতে নিজের কাছে ভালো লাগছে।

অাসুন না,সবাই যার যার অবস্হান থেকে অসহায় মানুষের জন্য কিছু করি।বেশি কিছু না করতে পারলেও অন্তত কিছু খাবার দেয়ার চেষ্টা করি।

দেশের এই দুর্যোগময় সময়ে অাজ হয়তো কিছু মানুষ এাণ গ্রহীতা।একদিন অামিও হয়তো এাণ গ্রহীতা হতে পারি।

 

ফেসবুক আইডি

Related Articles

Back to top button