লিড নিউজসিলেট বিভাগ

হাসপাতাল থেকে পালালেন করোনা আক্রান্ত নারী

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা আক্রান্ত এক নারী পালিয়ে গেছেন।

আক্রান্ত নারী সিলেট শহরতলীর খাদিমনগর ইউনিয়নের রঙ্গীটিলা এলাকার বাসিন্দা।

হাসপাতাল সুত্র খেকে জানা যায়, গত বুধবার তিনি একটি সন্তানের জন্ম দেন। নবজাতক শিশুর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় শিশুটিকে স্পেশাল চাইল্ড কেয়ার ইউনিটে রাখা হয়।

আর ঐ নারীর শরীরে করোনার উপসর্গ থাকায় তাকে আলাদা করে রাখা হয় এবং তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য করোনা ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে নবজাতক শিশুটি মারা যায়।

এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ নারীর করোনা পজেটিভ জানা গেলে তাকে আর হাসপাতালে পাওয়া যাচ্ছে না। তিনি পালিয়ে গেছেন।

হাসপাতালে সংরক্ষিত তার স্বামীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায় ও তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। তাকে উদ্ধারে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিলেট ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ।

Related Articles

Back to top button