করোনা সংক্রমনের বড় ধরনের ঝুকিতে মাধবপুর


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলাবাসী করোনা ভাইরাস সংক্রমনের বড় ধরনের ঝুকিতে রয়েছে। উপজেলার আন্দিউড়া ইউনিয়নে আকিজ গ্রুপের মাটি ভরাট করার জন্য কয়েকটি ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়ার্ক অর্ডার নিয়ে মাটি ভরাট করার জন্য এলাকার ফসলী জমি ও সরকারী বিভিন্ন জায়গা থেকে শক্তিশালী ড্রেজারের মাধ্যমে মাটি ও ভিটা বালু উত্তলন করছে ।
এসব ড্রেজারে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ,বরিশাল, ভৈরব ও ব্রাম্মনবাড়ীয়ার কয়েকশ শ্রমিক কাজ করছে।তারা প্রতিদিন স্থানীয় দোকান ও মাধবপুর বাজারে যায় কেনাকাটা করতে। এলাকার মানুষ তাদের কাছ থেকে করোনা সংক্রমনের আশংকায় সবাই ভীত। তাদের সংস্পর্শে এলাকার মানুষ প্রতিদিন আসছে।
জানা যায়,উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙ্গা ও মীরনগর এলাকায় ১০/১২ টি ড্রেজার মেশিনে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, ভৈরব,বরিশাল ও ব্রাম্মণবাড়ীয়ার কয়েক’শ শ্রমিক কাজ করে।তারা মাধবপুর হাট বাজার ও পেট্রোল পাম্পে তৈল আনতে যায়।বর্তমান করোনা ঝুকিতে মাধবপুর পৌরসভাসহ উপজেলার লোকজন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারাণ এর সরকারী ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এছাড়া করোনা প্রভাবে ঢাকা ও নারায়ণগঞ্জের গার্মেন্টস ও বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সেখানে কর্মরত মাধবপুর উপজেলার শতশত লোক রাতের আঁধারে ট্রাকে করে নিজেদের বাড়ি ঘরে ফিরে এসেছে।
যেহেতু ঢাকা ও নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি তাই সেখান থেকে লোকজন আসায় জনমনে আতংক সৃষ্টি হয়েছে। ফিরে আসা কিছু লোক হোম কোয়ারান্টাইন পালন করলেও বেশিরভাগ তা মানছেন না।
অনেকেই বাজারে, রাস্তায় কিম্বা রেললাইনে দাঁড়িয়ে বসে আড্ডা দিচ্ছে। পুলিশের গাড়ির আওয়াজ শুনলে সটকে পড়ে আবার পুলিশ চলে গেলে ফিরে এসে আড্ডা দেয়। বর্তমানে সারা বাংলাদেশে যখন এক জেলার মানুষ অন্য জেলায় প্রবেশ বন্ধ রাখা হয়েছে মাধবপুরে তার কোন কিছুই চোখে পড়ছে না।
পিন্টু অধিকারী মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি:




