সিলেট বিভাগসুনামগঞ্জ

ভোরের কাগজে দিরাই প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন রুম্মান আহমদ

নিউজ ডেস্ক: ঢাকা থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত জাতীয় দৈনিক “ভোরের কাগজ” পত্রিকায় দিরাই উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন দিরাই প্রেসক্লাবের সদস্য ও অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রুম্মান আহমদ। পত্রিকার সম্পাদক স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি বর্তমানে দৈনিক জৈন্তা বার্তা, অনলাইন নিউজ পোর্টাল বর্তমান সুনামগঞ্জ, আওয়াজ বিডি,সুরমা নিউজ,বাংলা পেইজ এর দিরাই উপজেলা প্রতিনিধি ও কালনী ভিউ টোয়েন্টিফোর ডটকম’র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভোরের কাগজ পত্রিকার দিরাই উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়ায় কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে দিরাই উপজেলার হালচিত্র পত্রিকায় তুলে ধরতে উপজেলাবাসী ও সহকর্মীদের সহযোগীতা কামনা করেন। এছাড়াও সংবাদ যেকোন তথ্যের জন্য ০১৭১৭ ৮৪৭৪৭২ নাম্বারের যোগাযোগ করার অনুরোধ জানান রুম্মান আহমদ।

Related Articles

Back to top button