সিলেট বিভাগহবিগঞ্জ

হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে লিটন মিয়া (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কাছিশাইল গ্রামের কুটি মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৮টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সুদিয়াখলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও চারজন। এর মধ্যে মুমূর্ষু অবস্থায় দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লিটনসহ পাঁচজন শ্রমিক শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ থেকে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে হবিগঞ্জে কাজে যাওয়ার যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সুদিয়াখলা নামক স্থানে আসার পর বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সিএনজির সবাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যে লিটন মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন। গুরুতর আহত জুয়েল ও জসিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উবাহাটা ইউনিয়নের চেয়ারম্যান রজব আলী বলেন, হতাহতরা হবিগঞ্জের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক। প্রতিদিনই তারা সিএনজিতে করে হবিগঞ্জে গিয়ে কাজ করেন।

Related Articles

Back to top button