লিড নিউজমৌলভীবাজারসিলেট বিভাগ

শ্রীমঙ্গলে ৩০ লাখ টাকার ভারতীয় চোরাই বিড়ি ধ্বংস

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ন কর্তৃক প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই নাসির বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরে বিভিন্ন সময় আটককৃত এসব বিড়ি ধ্বংস করা হয়।

৪৬ বিজিবি’র সহকারী পরিচালক মো. শাহজান আহমদ জানান, গত ২৯ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ৪৬ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক বিভিন্ন বিওপি থেকে ভারতীয় নিষিদ্ধ ৫ হাজার ৯শ বান্ডিল নাসির বিড়ি আটক করে।

ধ্বংসকৃত এসব বিড়ির বাজার মূল্য ২৯ লাখ ৫২ হাজার ২শ ৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

Related Articles

Back to top button