সুনামগঞ্জসিলেট বিভাগ

দিরাইয়ে কুখ্যাত ডাকাত মালেক গ্রেফতার

নিজস্ব  প্রতিবেদক :  দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের উত্তর সুরিয়ারপাড় গ্রামের সাহেব আলীর পুত্র কুখ্যাত ডাকাত সরদার আব্দুল মালেক (৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার আকিলশাহ বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ডাকাত মালেক দিরাই থানার মামলা নং ১৩ (জিআর ৭৩/২০১১) তাং ১৮/৫/২০১১ইং ধারা ৪১১/৪৫৭/৩৮০ দ:বি: মামলায় ৪নং আসামী। জিআর ৬৮/২০০৬ (দিরাই) মামলায় ১১নং আসামী। জিআর ৮০/২০০৯ (দিরাই) মামলায় ৩নং আসামী। জিআর ৭৩/২০১১ (দিরাই) মামলায় ৫নং আসামী। জগন্নাথপুর উপজেলার হবিবপুর শেখপাড়া গ্রামের ফখরুল ইসলাম বাদী হয়ে মামলা নং ৯ তাং ১৭/৭/২০১২ইং দায়ের করলে জগন্নাথপুর থানা পুলিশ ডাকাত মালেককে আসামী করে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র নং ৬ তাং ৩১/৩/২০১৩ইং দাখিল করেন। যাহার দায়রা ৩৮৪/২০১৬ জিআর ১৫৩/২০১২ (জগন্নাথপুর)। দক্ষিণ সুরিয়ারপাড় গ্রামের ইলিয়াছ মিয়ার দায়েরকৃত দিরাই থানার মামলা নং ১২ (জিআর ১১৯/২০১০) তাং ১৭/১১/২০১০ইং ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩৭৯/৫০৬ দ:বি: মামলায় ডাকাত মালেক ৫নং আসামী। ঐ মামলার তদন্ত কর্মকর্তা দিরাই থানার এসআই টান্টু সাহা ডাকাত মালেকের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র নং ৪ তাং ২৭/১/২০১১ দাখিল করেন। গ্রামের সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা কবি আবুবক্কর সাগরের উপর হামলার ঘটনায় দায়েরকৃত জিআর ১৩৩/২০১৬,জিআর ৮৯/২০১৬,জিআর ৮৩/২০১৬নংসহ একাধিক মামলারও অন্যতম আসামী উক্ত মালেক ডাকাত বলে জানান এলাকাবাসী।

দিরাই থানার ওসি কেএম নজরুল ইসলাম ডাকাত মালেককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী হলে এবং দীর্ঘদিন পলাতক থাকায় তাকে আমরা গ্রেফতার করতে বাধ্য হয়েছি।

Related Articles

Back to top button