সিলেট বিভাগসিলেট

গোয়াইনঘাটে ফুট ব্রিজের উপর দিয়ে প্রতিনিয়ত চলছে ভারী যানবাহন

নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের হাকুর বাজার- মানিকগঞ্জ রাস্তার মধ্যস্হ কাপনা নদীর উপর বিগত২৪/০২/২০০৫ ইং সনে জনসাধারণ ও হালকা যানবাহন চলাচলের জন্য দীর্ঘ ফুট ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে, ২০১৮ ইং সালে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদ ও স্হানীয় জনসাধারণের যৌথ উদ্যোগে উক্ত ব্রিজের উপর দিয়ে যাতে ভারী যানবাহন চলাচল না করতে পারে সে জন্য ব্রিজের প্রবেশ পথে ঢালাই করে একটি বাধ বসানো হয়েছিল।যার ফলে ভারী যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল।বর্তমানে কে বা কারা উক্ত বাধটি ভেঙ্গে ফেলার কারণে অতিরিক্ত বোঝাই করে ভারী যানবাহন চলাচল করছে প্রতিনিয়ত। ফলে ব্রিজটি ঝুঁকির মধ্যে রয়েছে।যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।তাই জনস্বার্থে ভারী যানবাহন না চলার ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

এলাকাবাসীর পক্ষে
সাদিকুর রহমান
সভাপতি
সন্ধানী ছাত্র কল্যাণ পরিষদ

Related Articles

Back to top button