আন্তর্জাতিকঅন্যান্য

৫০ বছরের নারীকে ধর্ষণ করল দুই বৃদ্ধ!

নিউজ ডেস্ক:  অন্য ধর্মের মেয়েকে বিয়ের করার জেরে এক ঘরে করে দেয়া হয় এক পরিবারের সদস্যদের। আর সেই ফতোয়া থেকে ‘মুক্তি’ দেয়ার লোভ দেখিয়ে এক নারীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে দুই বৃদ্ধের বিরুদ্ধে।

এমনই এক ঘটনা ঘটেছে ভারতের গুজরাটের বনাসকণ্ঠ জেলার থারা শহরে। পুলিশ বলছে, নির্যাতিতা ওই নারীর বয়স ৫০ বছর। তিনি ও অভিযুক্ত দুই ব্যক্তি ছুতোর সম্প্রদায়ের।

কয়েক মাস আগে নির্যাতিতার ছেলে অন্য ধর্মের মেয়েকে বিয়ে করে। তার পর থেকেই তাদেরকে একঘরে করে দেয় এলাকার মাতব্বররা। সেই ফতোয়া তুলে নেয়ার কথা বলেই ওই নারীকে ধর্ষণ করা হয়েছে।

থারা থানার সাব ইন্সপেক্টর এম বি দেবদা জানান, নির্যাতিতা নারী আমাদের কাছে একটি অডিও ক্লিপ দিয়েছেন। সেখানে শোনা যায়, অভিযুক্তরা ওই নারীকে ব্ল্যাকমেইল করছেন। তারা বলছেন, তাদেরকে বিছানায় সন্তুষ্ট করলে ওই পরিবারকে আবার সমাজে ফিরিয়ে নেয়া হবে।

 

অভিযুক্ত ওই দুই ব্যক্তির নাম রাঞ্চোরভাই সুতার ও বিজলভাই সুতার। তাদের দু’জনেরই বয়স ৬৫ বছর। ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তও করা হচ্ছে। তবে ওই দু’জন পলাতক আছেন বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Back to top button