অন্যান্যবিনোদন

যাকে বিয়ে করছেন মিথিলা!

বিনোদন ডেস্ক: সব গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার বিয়ে করতে চলেছেন বাংলাদেশের তারকা মডেল এবং অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা ও কলকাতার খ্যাতনামা নির্মাতা সৃজিত মুখার্জী।

এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদ মাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে প্রকাশিত একটি খবরে জানা যায়, আসছে বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৃজিত-মিথিলা। বিয়ের সম্ভাব্য তারিখ ২২ ফেব্রুয়ারি।

বহুদিন ধরেই কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে মিথিলার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিলো। কিন্তু সব সময় সম্পর্কের বিষয়টি অস্বীকার করে এসেছেন তারা।

চলতি সপ্তাহেও গুঞ্জন শোনা যাচ্ছিলো যে, মিথিলার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে এসেছেন সৃজিত। এ সময় দু’জনকে ঢাকা আর্মি স্টেডিয়ামে সদ্য সমাপ্ত ফোকফেস্টেও একসঙ্গে দেখা গেছে।

গত মার্চে অর্ণবের গানের একটি ভিডিওচিত্র নির্মাণ করেন সৃজিত। সেখানে মডেল ছিলেন মিথিলা। ওই কাজের সূত্রে দু’জনের মধ্যে বন্ধুত্ব হয়। এরপর গত সেপ্টেম্বরে সৃজিতের জন্মদিনের কেক কাটাসহ বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানেও দেখা যায় মিথিলাকে। তাকে নিয়ে পূজা মন্ডপেও ঘুরেছেন সৃজিত। কলকাতার আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সময় কাটাতে দেখা গেছে তাদের, ছবিও তুলেছেন শাহরুখ খানসহ অনেকের সাথে।

Related Articles

Back to top button