সুনামগঞ্জসিলেট বিভাগ

তাহিরপুর সীমান্তে ইয়াবা উদ্ধার

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ইয়াবা উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা গেছে, বালিয়াঘাটা বিওপির একটি টহল দল গত ১৬ নভেম্বর তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় ৬০ পিস ভারতীয় ইয়াবা আটক করে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মো. মেসবাহ্ উদ্দিন রাসেল জানান, আটককৃত ভারতীয় ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, সুনামগঞ্জ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Back to top button