শিল্প ও সাহিত্য

আমাদের কলেজ

রুহামা বেগম

গোয়াইন কলেজের শিক্ষা গুরুদের
জানাই আমার ছালাম,
যেখান থেকে জীবনের মানেটা
শিখতে আমি পেলাম।

যতদিন পৃথিবীতে থাকবো বেঁচে
ভুলবো না এই শিক্ষাঙ্গন,
স্নেহ ভালবাসা আর শ্রদ্ধায় ঘেরা
আমাদের কলেজ প্রাঙ্গন।

জানি না আমি কি দিয়ে করবো
এই কলেজের সম্মান প্রদর্শন,
চলো বন্ধু বন্ধব সকলে মিলে
এখানেই পাবো ঞ্জানের দর্শন।

বন্ধু বান্ধব নয়তো সহপাঠী
আমরা সকলে ভাই বোন,
অনেক দূরে চলে গেলেও
ভুলবো না তোমাদের গুণ।

হৈ চৈ আর খেলার মঠে
দুষ্টুমি আর পড়ার ফাঁকে,
সকলে মিলে এক সাথে
বেঁচে থাকার স্বপ্ন আঁকে।

গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজ

Related Articles

Back to top button