উল্লেখযোগ্যবিনোদন

ওজন মাপার মেশিন সঙ্গে রাখেন যে অভিনেত্রী

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। কন্নড় ভাষার সিনেমার মাধ্যমে রুপালি জগতে পথ চলা শুরু করেন। এরপর তামিল, তেলেগুর পাশাপাশি বলিউড সিনেমাতেও অভিনয় করেছেন।

ব্যক্তি জীবনে বেশ স্বাস্থ্য সচেতন রাকুল। খাবার খেতে পছন্দ করেন কিন্তু তা পরিমাণ মতো। শুধু তাই নয়, খাবার মাপার জন্য একটি ওজন মাপার মেশিন সঙ্গে নিয়ে ঘোরেন তিনি। শুটিং সেটে, দেশে কিংবা বিদেশে সবখানেই এই মেশিন তার সঙ্গে থাকে। সম্প্রতি একটি টক শোতে এ তথ্য জানিয়েছেন এই অভিনেত্রী।

রাকুল প্রীত সিং বলেন, আমি খাবারের ওজন মাপার জন্য সঙ্গে মেশিন বহন করি। আমি কী খাই তার হিসাব আমার জানা আছে। আমি খেতে পছন্দ করি। তাই নতুন নতুন রেস্তোরাঁর খাবার পরখ করে দেখি। তবে আমার খাবারগুলো স্বাস্থ্যসম্মত থাকে।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্যবসাতেও অর্থ লগ্নি করেছেন রাকুল। এর মধ্যে জিম ও ফিটনেসের ব্যবসাও রয়েছে। রাকুল বলেন, অভিনয়ের পাশাপাশি কিছু করতে হবে— এই চিন্তা আমার সবসময়ই রয়েছে। কারণ আমাদের ক্যারিয়ার খু্বই স্বল্প সময়ের। ভালো লাগা থেকেই ব্যবসা এবং এই জাতীয় কাজ করি।

রাকুল অভিনীত পরবর্তী সিনেমা মারজাওয়া। মিলাপ জাভেরি পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা, রিতেশ দেশমুখ, তারা সুতারিয়া প্রমুখ। আগামী ১৫ নভেম্বর সিনেমাটি মুক্তি কথা রয়েছে।

Related Articles

Back to top button