লিড নিউজসিলেট

শুক্রবার নগরীর যে যে এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ৪৩টি এলাকায় শুক্রবার চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জরুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিউবো সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ছয়টা থেকে সকাল ১০টা পর্যন্ত আম্বরখানা ৩৩/১ কেভি উপকেন্দ্রের বিভিন্ন ১১ কেভি ফিডার সমূহে উন্নয়নকাজ করা হবে । যার জন্য বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন ৪৩টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো- সিলেট নগরের বড় বাজার, দারুসসালাম মাদ্রাসা রোড, খাদসবীর, মজুমদারী, সৈয়দমুগনী, চৌকিদেখী, বাশঁবাড়ী, বাদাম বাগিচা, লেচু বাগান, পীর মহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আবাসিক এলাকা, রায় হোসেন গলি, আম্বরখানা, ঘূর্ণি আবাসিক এলাকা, দরগা মহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দর বাজার, পুরানলেন, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলচিস্ত, সুবিদ বাজার, বনকলা পাড়া, শাহী ঈদগাহ্, কাজিটুলা, মিরবক্সটুলা, তাতীঁপাড়া, লাক্কাতুরাস্থ বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা, মালনী ছড়া, আবাদানি, বড়শালা, ক্যাডেট কলেজ, মংলীর পাড়, কাকুয়ার পাড়, লালবাগ, বিমান বন্দর, ছালেপুর, ধুপাগুল, রঙ্গীটিলা, ছালিয়া, সালুটিকর ।

বিউবো সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম জানান, জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উন্নয়নকাজ শেষে ফের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধের জন্য তিনি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

Related Articles

Back to top button