প্রবাস

যুক্তরাজ্যে জাতীয় শ্রমিক লীগের ৫০ তম প্রতিষ্টা বার্ষিকী পালন

নিউজ ডেস্ক: অত্যন্ত আনন্দঘন পরিবেশে জাতীয় শ্রমিক লীগের ৫০ তম প্রতিষ্টা বার্ষিকী পালন করল যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ। জাতীয় শ্রমিক লীগের ৫০ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে পুর্বলন্ডনের একটি কমিউনিটি হলে জন্মদিনের কেক কেটে পালিত হয়েছে ।

গত ১৫ ই অক্টোবর মঙ্গলবার এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগের কার্যকরী সভাপতি জননেতা এডভোকেট সামছুল হক চৌধুরী। যুব শ্রমিকলীগের সাংঘটনিক সম্পাদক জনাব হারিক কামালীর সুদক্ষ পরিচালনায় পবিত্র কোরান তেলায়াত করেন শ্রমিকলীগের সহ-সভাপতি পীর আব্দুল কাউয়ুম।সভায়
জাতীর জনক বঙ্গবুন্ধসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব জুবায়ের আহমদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি এবং যুক্তরাজ্য বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, যুক্তরাজ্য যুবলীগের সাংঘটনিক সম্পাদক লিলু তালুকদার, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ সহ সভাপতি সাবেক ছাত্রতনেতা জনাব আবুবকর খাঁন, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ সহ সভাপতি বিশিষ্ট সংগঠক শাফিক মিয়া, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ সহ সভাপতি কবি শেখ সামছুল ইসলাম, লন্ডন মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব শাহাব উদ্দীন, যুক্তরাজ্য যুব শ্রমিক লীগের সভাপতি বিশিষ্ট যুব সংঘটক সৈয়দ বেলাল আহমেদ, প্রবাসে মুক্তিযুদ্বের অন্যতম সংগঠক মজুমদার মিয়া, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ নেতা রাশিদ মিয়া, শামসুল ইসলাম, এম রহমান, সালেহ আহমেদ, মতিন মিয়া, আব্দুল গনি, আব্দুল হোসেন, জয়নাল আবেদীন, লিটন মিয়া প্রমুখ ।
সভায় বক্তারা বলেন,বঙ্গবন্ধুর হাতে গড়া এ সংগঠনের উত্তর উত্তর সমবৃদ্বি কামনা করেন। সভায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনা করে চলমান দুর্নীতি বিরুদ্ধী আন্দোলনের প্রশংসা করেন।

Related Articles

Back to top button