সিলেট
পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে মুক্তিযোদ্ধা মানিক মিয়াকে সমাজসেবার অনুদান


নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেনের উদ্যোগে সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়ার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এই অনুদানের চেক মানিক মিয়ার হাত তুলে দেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাস। এসময় মানিক মিয়া তার চিকিৎসা সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত বীর মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে অসুস্থ। তার অসুস্থতার খবর পেয়ে এর আগে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এক লক্ষ টাকা চিকিৎসা সহায়তা দেয়া হয়।




