লিড নিউজসিলেট

কানাইঘাটে শিশুসহ ১৪ রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে ১৪ রোহিঙ্গা ও দুই দালালকে আটক করেছে পুলিশ। বুধবার ভোররাত ৪টার দিকে উপজেলার দর্পনগর মমতাজগঞ্জ খেয়াঘাট থেকে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে কয়েকজন নারৗ ও শিশু রয়েছে।

জানা যায়, সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার ক্যাম্প থেকে ১৪ রোহিঙ্গা মঙ্গলবার রাতে আসে কানাইঘাটে। বুধবার ভোররাতে তারা দর্পনগর মমতাজগঞ্জ খেয়াঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করার সময় টহল পুলিশ তাদেরকে আটক করে। পরে তারা রোহিঙ্গা বলে সনাক্ত করা হয়। এসময় রোহিঙ্গাদের বহনকারী গাড়ির চালক ও সাথে থাকা এক দালালকেও আটক করা হয়।

কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, আটক রোহিঙ্গাদের কক্সবাজার ক্যাম্পে ফিরিয়ে দেওয়া হবে।

Related Articles

Back to top button