লিড নিউজহবিগঞ্জ

বানিয়াচংয়ে গরু খামারি যুবককে খুন: হত্যার অভিযোগ

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সৈদারঠুলা গ্রামের শানুর(২৮) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের সেবুল মিয়ার বিরুদ্ধে।

শনিবার (১২ নভেম্বর) রাতে বাড়ি থেকে শানুর মিয়াকে ডেকে নিয়ে একটি ক্ষেতে এই ঘটনাটি ঘটায় ।

বানিয়াচং থানার ওসি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

নিহত মো. শানুর বানিয়াচং উপজেলার সৈদারটুলা এলাকার মাসুক মিয়ার ছেলে।

একই এলাকার শেবুলের সাথে বেশ কিছুদিন যাবং পার্টনারশিপে ব্যবসা করে আসছেন শানুর।

পার্টনারশিপের টাকা ভাগবাটুয়ারা নিয়ে বেশ কিছু দিন যাবৎ ঝামেলা চলছিল। এনিয়ে তাদের মনোমালিন্য হয়েছে অনেকবার।

নিহত শানুরের বাবা জানান, তার ছেলে প্রতিদিনের মত ভাত খাওয়ার পর শানুরকে ফোন দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় শেবুল।

রাত ১২টার দিকে খবর আসে শানুরকে ছুরিকাঘাত করা হয়েছে।

তখন তিনি ও তার পরিবারের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে শানুরকে উদ্ধার করে বানিয়াচং মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে সিলেট পাঠিয়ে দেয়। মাথায় মারাত্মক আঘাত পাওয়ার কারণে চিকিৎসা অবস্থায় মারা যায় শানুরের বাবার দাবি, মৃত্যুর আগে তার ছেলে নিজ মুখে বলে গিয়েছে সেবুলের গোপন তথ্য যাতে ফাঁস না হয় তার জন্যেই তাকে ছুরিকাঘাত করা হয়েছে।
শানুরের বাবা আরও জানান, তার ছেলেকে আরও একবার সেবুল হত্যার চেষ্টা করেছে।

বানিয়াচং থানার ওসি সংবাদমাধ্যমকে বলেন, যুবক খুনের ঘটনায় আমরা হত্যার অভিযোগ পেয়েছি, এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। তবে শেবুলকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

Related Articles

Back to top button