সিলেট
শাহজালাল (র.) এর মাজার এলাকা থেকে গাঁজাসহ আটক ১


সিলেটমিডিয়াডেস্ক: সিলেট নগরীর শাহজালাল (র.) এর মাজার এলাকা থেকে ৭৫ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে কতোয়ালী থানা পুলিশ।
আটককৃত ওই ব্যক্তির নাম মোঃ বাবুল মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার কদমতলী ৯ নং ওয়ার্ড এর মৃত আব্দুল্লাহ মিয়ার ছেলে।
সোমবার ভোররাত ৪ টা ৫০ মিনিটে মাজারের পশ্চিমে কবরস্থান গেইটের সামনে আকস্মিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে”।




