লিড নিউজসুনামগঞ্জ

ছাতকে ও দোয়ারাবাজারে দুই লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকের ইছামতি নদী থেকে হাত বাঁধা এক ব্যক্তির লাশ উদ্বার করা হয়েছে। নিহতের নাম বুলবুল আহমেদ ভুলু (৪০)। তিনি দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, সকালের উপজেলার ইছামতি নদীতে অজ্ঞাত ব্যাক্তির হাত বাঁধা লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ছাতক থানার পুলিশ গিয়ে লাশ উদ্বার করে বুলবুল আহমেদের পরিচিয় নিশ্চিত করে। নিহতের পরিবারের সদস্যরা জানান, গত রাত থেকে বুলবুল আহমেদ কে খুঁজে পাওয়া যাচ্ছিল। পরে আজ সকালে তার লাশ ইছামতি নদীর পাড়ে পাওয়া যায়। লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ আরো জানায়, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তফা কামাল জানান, সকালে হাত বাঁধা অবস্থায় এক ব্যাক্তির লাশ উদ্বার করা হয়েছে। নিহত ব্যাক্তি দোয়ারাবাজার উপজেলার নাছিমপুর গ্রামের। নিহতের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। কেউ মেরে পানিতে ফেলে দিয়েছে বলে আপাতত ধারণা করা হচ্ছে। ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এদিকে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের আসক আলী (৫০) নামের এক ব্যক্তি ছাতক উপজেলার বড়কিলপুর হাওরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎতের তার জড়িয়ে পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।

Related Articles

Back to top button