

নিজস্ব প্রতিবেদক : আগামী ৩১ মার্চ থেকে সিলেট-ঢাকা-সিলেট রুটে প্রতিদিন সকালে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। সিলেটে প্রবাসী বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি দীর্ঘদিন যাবত দাবি জানিয়ে আসছিল।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা কর্তৃপক্ষ এ কথা জানানো হয়।
সিলেটবাসী মনে করছেন- ইউএস বাংলা এয়ারলাইন্সের এ ফ্লাইট চালুর ফলে সিলেটে বিনিয়োগকারীদের যাতায়াত সহজতর হবে এবং সিলেটে বিনিয়োগ ও পর্যটন খাতের বিকাশে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




