লিড নিউজসুনামগঞ্জ

সুনামগঞ্জে আ.লীগের প্রার্থি বদল: চপল আউট মোবারক ইন

নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থিতা বদল করেছে আওয়ামী লীগ। জেলা যুবলীগের আহবায়ক খায়রুর হুদা চপলের বদলে সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেনকে মনোনয়ন দিয়েছে দলটি।

প্রার্থীতা বদলের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইনামুল কবির ইমন।

গত ৯ফেব্রুয়ারী কেন্দ্র থেকে সুনামগঞ্জ সদর উপজেলায় আ,লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করা খায়রুল হুদা চপলকে। ঔদিন তার হাতে মনোনয়নপত্র তোলে দেয়া হয়। ১১ ফেব্রুয়ারী তিনি আ.লীগের প্রার্থী হিসেবে জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

চপলের সঙ্গে স্বতন্ত্র (বিদ্রোহী)প্রার্থী হিসেবে সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন ও সাবেক ছাত্রলীগ নেতা সুনামগঞ্জ সরকারি কলেজের ভিপি মনিষ কান্তি দেও মনোনয়নপত্র দাখিল করেন।

জেলা আ.লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, আমরা মোবারকের নাম কেন্দ্রের কাছে জমা দেয়া তালিকায় দিয়েছিলাম, প্রথমে তাকে মনোনয়ন দেয়া হয়নি। বুধবার মনোনয়ন পুনঃবিবেচনাকালে দলীয় সভানেত্রী শেখ হাসিনা চপলকে বাদ দিয়ে মোবারকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আসন্ন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সে লড়বে।

Related Articles

Back to top button