লিড নিউজসুনামগঞ্জ

দিরাই পৌর কাউন্সিলর কে মানহানীর হুমকি দিয়ে চাঁদা দাবী

দিরাই প্রতিনিধি: দিরাই পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ কে তার ফেসবুক আইডির ম্যাসেঞ্জারে সাবিহা খাতুন নামে একটি আইডি থেকে মান হানীর হুমকি দিয়ে ৭০ হাজার টাকা চাঁদা দাবী করেছে । মাসুম প্রদীপ এ বিষয়ে দিরাই থানায় জিডি করেন। জিডি নং ৩১৬ তারিখ ০৮-০১-১৯ । এব্যাপারে মাসুম প্রদীপ বলেন কয়েক দিন ধরে সাবিহা নামের আইডি থেকে আমার আইডির ম্যাসেঞ্জারে আপত্তিকর ম্যাসেস দিচ্ছে, গত মঙ্গলবার আমার কাছে ৭০ হাজার টাকা দাবি করে এবং টাকা না দিলে সে আমার ছবি এডিট করে আপত্তিকর ছবি বানিয়ে ফেসবুকে ভাইরাল করে আমার সামাজিক ও রাজনৈতিক সম্মান নষ্ট করবে বলে হুমকি দেয় । আমি দিরাই থানায় জিডি করেছি।দিরাই থানার ওসি জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, একটি চক্র আছে যারা ফেইক আইডি বানিয়ে সম্মানী লোকদের মানহানী করতে চায়,আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি।

Related Articles

Back to top button