লিড নিউজসিলেট

সিলেটে তিন ওলীর মাজার জিয়ারত করলেন শেখ হাসিনা

ফাহাদ মারুফ: সিলেটে ৩ ওলীর মাজার জিয়ারত করে সার্কিট হাউজ অবস্থান করছেন শেখ হাসিনা। দুপুর দেড়টার দিকে তিনি সার্কিট হাউসে পৌছান।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে সিলেট অবস্থান করছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন।

শনিবার বেলা ১১টা ৫ মিনিটে বিমানে করে তিনি সিলেট এসে পৌছান।

পরে সেখান থেকে সরাসরি তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। ১২টার দিকে প্রধানমন্ত্রী জিয়ারত করেন হযরত শাহপরাণ (রহ.) মাজার। সাড়ে বারোটার পরে গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত করেন শেখ হাসিনা।

সিলেট সার্কিট হাউজে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বেলা আড়াইটার দিকে নগরীর আলিয়া মাদরাসা মাঠে জনসভায় যোগ দেবেন। এরপর বিকাল সাড়ে ৪টার ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন।

Related Articles

Back to top button