লিড নিউজহবিগঞ্জ

নাশকতার অভিযোগে বিএনপি নেতা রশিদ আটক

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে নাশকতার অভিযোগে ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন আল রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ২টায় বাহুবল মডেল থানার এসআই খবির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রশিদপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী আটকের বিষয় নিশ্চিত করে বলেন, হারুনের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারঅ পরোয়ানা রয়েছে। এ অভিযোগেই তাকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

Related Articles

Back to top button