লিড নিউজসিলেট

সিলেট জেলা বিএনপির সহ সভাপতি গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  সিলেট জেলা বিএনপির সহ সভাপতি, সদর উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহজামাল নূরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নগরীর আম্বরখানা এলাকা থেকে জালালাবাদ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শাহজামাল নূরুল হুদাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. হারুনুর রশীদ জানান, নূরুল হুদার বিরুদ্ধে নিয়মিত মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Related Articles

Back to top button