লিড নিউজসিলেট

জকিগঞ্জে মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জে এক মাওলানার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মাওলানা মহিউদ্দিন মহসিনের লাশ তার বসতঘরের তীর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। তার এক মেয়ে সন্তান রয়েছে।

তিনি হাড়িকান্দি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিছ পাশ করে কানাইঘাট উপজেলার কুওড়ের মাটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। পরে জকিগঞ্জ শহরের একটি দোকানের ম্যানেজার হিসাবে দায়িত্বরত ছিলেন।

স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে বসত ঘরের তীরের সাথে ঝুলে মহিউদ্দিন আত্মহত্যা করেছেন।

জকিগঞ্জ থানার এসআই শাহ আলম জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। হত্যা না আত্মহত্যার তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Back to top button