লিড নিউজ

জৈন্তাপুরে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী নিহত

এসএনবি ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। তার নাম মো. জমির মিয়া (২২)। সে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের হর্নি গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে গরু চড়াতে সীমান্ত এলাকায় যায় জমির। এসময় সে সীমান্তের ১২৯৯ মেইন পিলার অতিক্রম করে ভারত সীমান্তের প্রায় ২০ গজ ভিতরে প্রবেশ করলে খাসিয়াদের গুলিতে নিহত হয়। দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ ভারতীয় সীমান্তে পড়েছিল।
৪১ বিজিবির অধিনস্থ জৈন্তাপুর উপজেলার লালাখাল বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার ইসমাইল মুঠোফোনে জানান, তিনি খবর পেয়েছেন সীমান্তের ওপারে এক যুবকের লাশ পড়ে রয়েছে। তবে এর বেশি কোন তথ্য জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button