লিড নিউজসিলেট

গোলাপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক:  স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরের দিকে দক্ষিণ বাঘার রুস্তমপুর যাওয়ার পথে ব্রিজের নিচে এক ব্যক্তির লাশ দেখতে পায় এলাকাবাসী। এ সময় তারা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে অবগত করলে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে বাঘা ইউপির চেয়ারম্যান সানা মিয়া জানান, সকালে লোকমুখে শুনে গ্রামের সবাই লাশটি দেখতে যাই। কেউই লাশটি দেখে সনাক্ত করতে পারেন নি। এ সময় অজ্ঞাত মৃত ব্যক্তির পরনে একটি সাদা পাঞ্জাবী ও গলায় গামছা পেছানো ছিল বলেও জানান তিনি।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরের দিকে দক্ষিণ বাঘার রুস্তমপুর যাওয়ার পথে ব্রিজের নিচে এক ব্যক্তির লাশ দেখতে পায় এলাকাবাসী। এ সময় তারা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে অবগত করলে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে বাঘা ইউপির চেয়ারম্যান সানা মিয়া জানান, সকালে লোকমুখে শুনে গ্রামের সবাই লাশটি দেখতে যাই। কেউই লাশটি দেখে সনাক্ত করতে পারেন নি। এ সময় অজ্ঞাত মৃত ব্যক্তির পরনে একটি সাদা পাঞ্জাবী ও গলায় গামছা পেছানো ছিল বলেও জানান তিনি।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে।

Related Articles

Back to top button