প্রবাসসোশ্যাল মিডিয়া
কাতারে এনটিভির জন্মোৎসব পালন


কেএম সুহেল আহমদ, কাতার থেকেঃ দেশের প্রথম আইএসও প্রাপ্ত স্যাটেলাইট চ্যানেল ‘এনটিভি’ সাফল্যের পনের বছর পেরিয়ে ১৬ বছর পদার্পণ করেছে। আনন্দঘন এ মুহহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য ( ৬ জুলাই,শুক্রবার) রাত ৮টা ৩০ মিনিটের সময় রাজধানী দোহা নাজমার দাওয়াত রেষ্টুরেন্টে বর্ণাঢ্য জন্মোৎসবের আয়োজন করেছে ” এনটিভি দর্শক ফোরাম কাতার”।
এহেন অনুষ্ঠানকে অনুপ্রাণিত করার জন্য প্রবাসী সকলকে উক্ত আনন্দ আয়োজনে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ‘এনটিভি দর্শক ফোরাম কাতর’র ‘ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক অধ্যাপক এ.কে.এম. আমিনুল হক ও জন্মোৎসব কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দীন।
এছাড়া অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে থাকবেন,
দিলীপ কুমার ছোটন, মোঃ শাহ আলম খন্দকার, জাহাঙ্গীর আলম ভূঁইয়া,কামাল উদ্দীন মেম্বার,মনসুর উল্লাহ রাশেদ।




