

ডেস্ক রিপোর্ট :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বৃহস্পতিবার দাখিল করবেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
ঘোষিত তফসিল অনুযায়ী এদিন মনোনয়ন উত্তোলন ও জমাদান শেষ হচ্ছে। একারণে এদিন বেলা ১২টায় তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাবেন। পরে সিসিক নির্বাচনের রিটানির্ং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেবেন তিনি।
এমন তথ্য নিশ্চিত করেছেন কামরানের ব্যক্তিগত সহকারী বদরুল ইসলাম। তিনি জানান, মনোনয়নপত্র জমাদানকালে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, শুভাকাঙ্খী ও সমর্থকদের উপস্থিতি কামনা করেছেন কামরান। এছাড়া নগরবাসীর দোয়া ও সমহযোগিতা কামনা করেছেন তিনি।




