লিড নিউজহবিগঞ্জ

নবীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত এক

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার রুকনপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালকের নাম ফারুক হোসেন (২৬)। তিনি সিলেটের জৈন্তা উপজেলার সামছু মিয়ার ছেলে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটমুখী বালু বোঝাই একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  ঘটনাস্থলেই ফারুক হোসেনের মৃত্যু হয়।

তিনি আরো জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হবে।

Related Articles

Back to top button