অর্থনীতিবিজ্ঞান প্রযুক্তিলিড নিউজ

সিলেটে গ্রাহকদের সাথে প্রতারণা করছে ‘দারাজ অনলাইন শপ’

নিউজ ডেস্ক: অনলাইন শপ দারাজ। পুরো নাম দারাজ ডটকম ডটবিডি। আমাদের দেশের প্রেক্ষাপটে অনলাইন শপ বা ইকমার্স গ্রাম পর্যায়ে এতটা জনপ্রিয় হয়ে না উঠলেও শহর অঞলে বেশ জনপ্রিয়। গ্রাহকরা মনে করেন দোকানে গিয়ে কেনার চেয়ে বাসায় বসে যদি ডেলিভারী পাওয়া যায় তবে সময় ও কষ্ট দুটোই সাশ্রয় হবে। কিন্তু এসব অনলাইন শপের নামে প্রতারণার অভিযোগ নিয়মিতই আসে গণমাধ্যমে। বাধ্য হয়ে অনেকেই আইনের আশ্রয় নেন আবার অনেকেই নিরবে সহ্য করেন।

তেমনি অনলাইনে লোভনীয় অফার দিয়ে দারাজ অনলাইন শপ গ্রাহকদের সাথে পেতে এক নিখোঁত প্রতারণার ফাঁদ। আর এতে পা দিয়ে টাকা গচ্ছা দিচ্ছেন সাধারণ মানুষ। এনিয়ে প্রতারিত গ্রাহকরা জাতীয় ভোক্তা অধিকারের স্মরণাপন্নও হচ্ছেন।

জানা যায়, গত ২৬শে মার্চ দারাজ অনলাইন শপে একটি ১৬জিবি মেমোরি কার্ডের অর্ডার করেন নগরীর শিবগঞ্জ এলাকার একজন বাসিন্ধা। অর্ডারের সময় এটির ১০ বছরের গ্যারান্টি দেয়া ছিলো তাদের ওয়েবসাইটে। নিয়ম অনুযায়ী পর দিনই পন্যটি ডেলিভারী পাওয়ার কথা থাকলেও পণ্য পাওয়া যায় এক সপ্তাহ পর। কিন্তু পণ্যটির গায়ে লেখা দেখা যায় ৬মাসের গ্যারান্টি। আর পণ্যটি হাতে পাওয়ার তিনদিন পরই এটি নস্ট হয়ে যায়। এর পর শুরু হয় দারাজের অফিসে এটি রিপ্লেস করতে যাওয়া আসার পালা।

একপর্যায়ে কর্তৃপক্ষ মেমোরি কার্ডটির ১০ বছরের ওয়ারেন্টি নেই, এবং ওয়েবসাইটে দেয়া তথ্যটিও অস্বীকার করেন। এমনটি পণ্যটির গায়ে লিখা ৬মাসের গ্যারান্টিও দিতে রাজি হয়নি দারাজ। এনিয়ে বেশ কয়েকদিন যাওয়া আসার পর বিরক্ত হয়ে যান গ্রাহক।

সর্বশেষ রোববার কোন উপায় না দেখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর উপ-পরিচালক বরাবরে লিখিত অভিযোগ করেন তিনি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট-এর সহকারী পরিচালক (মেট্টো) মোহাম্মদ ফয়েজ উল্লাহ অভিযাগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়টি নিয়ে জানতে দারাজ ডটকম ডটবিডি’র সিলেট অফিসের সেলফোনে (০১৯৯৯০৮৭০০২) একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: ajkersylhet.com

Related Articles

Back to top button