প্রবাস

মক্কায় কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যানের সাথে মক্কা আওয়ামীলীগের মতবিনিময়

সেলিম আহমেদ, সৌদি আরব প্রতিনিধি: পবিত্র মক্কায় মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদের মক্কা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । মক্কায় মিসফালায় স্থানীয় একটি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দক্ষিন চট্টগ্রাম আওয়ামীলীগ মক্কা প্রবাসী শাখার সভাপতি ও মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মোঃ মোজাম্মেল হক , কক্সবাজার জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা আবুল মনসুর চৌধরী , দক্ষিন চট্টগ্রাম মক্কা প্রবাসী আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রাশিদ সহ আরো অনেকেই । কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ বর্তমান সরকারের উন্নয়নের কথা বলেন কুলাউড়া মৌলভীবাজার ও বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে । এই অন্নয়নকে অগ্রগতি ও আরো অন্নয়ন করতে হলে আবারো আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা অনেক জরুরী বলে তিনি বলেন । কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান তিনি আরো বলেন যে ভাবে বিভিন্ন স্কুল ।মাদ্রাসা , কলেজের ও শিক্ষার উন্নয়ন হয়েছে তা আগে কখনো হয়নি , তাই আবার আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় রাখতে দেশের উন্নয়ন করতে হলে আবার আওয়ামীলীগ সরকারকে ভোট দেওয়ার আহবান জানান ।

Related Articles

Back to top button