

নিজস্ব প্রতিবেদক : ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ও দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী ইকবাল মনসুর আর নেই। বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর কানিশাইলস্থ বাসায় তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। ইন্না………..রাজিউন। ৪৫ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।
সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল বিষয়টি নিশ্চিত করেছেন।
মরহুমের জানাযার নামাজ অাজ বাদ আসর নগরীর ভাতালিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসা নেন।



