হবিগঞ্জ

শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটমিডিয়াডেস্ক: শায়েস্তাগঞ্জে মায়ের সাথে গোসল করতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরসভার হাসপাতাল সড়কের একটি পুকুরে এ ঘটনাটি ঘটেছে।

নিহত শিশুরা হলো- চুনারুঘাট উপজেলার শ্রীবাউয়ের জাহিদুল ইসলামের ছেলে সৌরভ (৭) ও শায়েস্তাগঞ্জের নিশাপট করকরহাটি শফিকুল ইসলামের কন্যা অনুফা (৮)।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় মায়েদের সাথে এ পুকুরে গোসল করতে আসে এ দুই শিশু। বুধবার সবার অগোচরে এ দুই শিশু পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাদের পুুকুর থেকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

এর সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল বলেন, লাশ উদ্ধার করে দাফনের জন্য নিহতদের গ্রামে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। তিনি জানান, এ দুই শিশুর পরিবার হাসপাতাল এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল।

Related Articles

Back to top button