গোলাপগঞ্জে বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যা


গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে রিপালী আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রীর বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার দুপুর ১২টায় উপজেলার শরীফগঞ্জের এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। আত্মহননকারী এই শিক্ষার্থী শরিফগঞ্জ ইউনিয়িনের কালিকৃষ্ণপুর গ্রামের দিনমজুর জাকির হোসেনের মেয়ে ও স্থানীয় কালিকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, রিপালী আক্তার স্কুলে না যাওয়ায় বাবা-মা তাকে ধমক দিয়ে শাসন করেন। এর পর রিপালীর মা-বাবা ঘরের বাহিরে কাজে চলে যান। বাবা-মার উপর অভিমান করে রিপালী করে নিজ ঘরে থাকা কৃষি ক্ষেতে ব্যবহারযোগ্য কিটনাশক পান করে মাটিতে লুঠিয়ে পরে। পরে তার মা-বাবা বিষয়টি জানতে পারলে তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগীতায় গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




