রাজনীতিলিড নিউজসুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন, মঞ্চে উঠা নিয়ে হট্টগোল

ছাতক প্রতিনিধি :: প্রায় দীর্ঘ ২৪বছর সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন দুপুর পৌনে ১২ টায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে (বিডি হল) শুরু হয়েছে।

সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, পৌর মেয়র নাদের বখতসহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।

তাদের উপস্থিতিতে মঞ্চে উঠা নিয়ে ছাত্রলীগের কয়েক পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় বাক বিতন্ডায় জড়িয়ে পড়লে সম্মেলনস্থল উত্তপ্ত হয়ে উঠে।

তবে কেন্দ্রীয় ছাত্রলীগ সাধারণ সম্পাদ এসএম জাকির হোসাইন সবাইকে শান্ত করার চেষ্টা করেন।

প্রথম অধিবেশন শেষে বর্তমান সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশন সার্কিট হাউজের হল রুমে চলছে।

Related Articles

Back to top button