মৌলভীবাজার

বড়লেখায় বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

এমএসইউ রানা, বড়লেখা (মৌলভীবাজার) থেকে:  মৌলভীবাজার জেলার বড়লেখায় বিদুৎ পৃষ্টে যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯এপ্রিল) উপজেলার দক্ষিণভাগে দঃ) ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হরিপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

মৃত অদিবাস রিকমুন (৩৫) উপজেলার পাথারিয়া চা-বাগানের জগনাই টিল্লার মাধব সরদারের ছেলে।

জানা যায়, প্রতিদিনের ন্যায় অদিবাস রিকমুন কাজ করতে যায় দক্ষিণ হরিপুর গ্রামের মাও শহীদুর রহমানের বাড়ীতে।

মাও শহীদুর রহমান অদিবাস রিকমুনকে জ্বালানী কাঠ কুড়াল দিয়ে কেটে কাঠ রাখার ঘরে রাখার নির্দেশ দিয়ে বাড়ি থেকে চলে যান। তার কিছুক্ষণ পর আনুমানিক সাড়ে এগারোটার দিকে মাও শহীদুর রহমানের বাড়ী থেকে ফোন পেয়ে বাড়িতে গিয়ে দেখেন আম গাছে কাচা কোটা দিয়ে আম পাড়তে উঠে অদিবাস রিকমুন বিদুৎতের তারের সাথে বিদুৎপৃষ্ট হয়ে মারা যায়।
এলাকার চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিতিতে বড়লেখা থানা পুলিশ তদন্ত অফিসার দেব দুলাল ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে গাছ থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরনের জন্য থানায় নিয়ে যান।

Related Articles

Back to top button