মৌলভীবাজারলিড নিউজ

শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় নিহত ১

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাদির বাজার এলাকায় ঢাকা-সিলেট হাইওয়েতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সরুফ মিয়া (৪৫)। তিনি উপজেলার সিন্দুরখাল ইউনিয়নের নওয়াগাঁও এলাকার মৃত মনাই মিয়ার ছেলে।।

স্থানীয়রা জানান, বাইসাইকেল চালিয়ে কাজে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহন হন সরুফ মিয়া।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে সরুফ মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Back to top button